গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পাওনা টাকা চাওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত সুধা মহরী (৫৫) উপজেলার চাচীয়া গ্রামের মৃত. রাইচরণ মহন্তের ছেলে।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় আ. গণি মীরগঞ্জ বাজারে সুধা মহরীর কাছ থেকে পাওনা ১২ হাজার টাকা দাবি করেন। এ সময় উভয়ের মধ্যে বাক্বিতণ্ডা হলে এক পর্যায়ে তারা মারপিটে জড়িয়ে পড়েন। এতে মহরী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলা হয়েছে।
