প্রথমবারের মতো কোপা আমেরিকার শতবর্ষী আসরে গোললাইন প্রযুক্তি ব্যববহার করা হবে বলে জানালেন আয়োজকরা। এজন্য কোপা আমেরিকার শতবর্ষী আসরের জন্য ১০টি স্টেডিয়ামে হক-আই প্রযুক্তি বসানো হবে।
৩ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। এছাড়া আগামী ১০ জুন থেকে ফ্রান্সে শুরু হতে যাওয়া ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপেও হক-আই প্রযুক্তি ব্যবহার করা হবে।
কনমেবল বা কনকাকাফ অঞ্চলের কোনো টুর্নামেন্টে এবারই প্রথম গোললাইন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। আর এবারই প্রথম দক্ষিণ আমেরিকার বাইরের কোনো দেশে হচ্ছে কোপা আমেরিকার আসর।
