দুস্থ শিশুদের সহায়তায় ‘লাল নাক দিবস’

আপডেট : ২৬ মে ২০১৬, ১৬:৩৪
বৃহস্পতিবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব লাল নাক দিবস। ব্রিটিশ দাতব্য সংস্থা কমিক রিলিফ উদ্ভাবিত এই দিবস উদযাপনে দুস্থ শিশুদের সহায়তায় অর্থ সংগ্রহ করা হয়।
 
প্রথম লাল নাক দিবস পালিত হয়েছিল ৫ ফেব্রুয়ারি ১৯৮৮ সালে। তখন এটি ব্রিটেনে জাতীয় কমেডি দিবস হিসেবে পালিত হয়েছিল। এখন এটি মে মাসের ২৬ তারিখ পালিত হয়।
 
IMG0
 
বিশ্ব লাল নাক দিবসে সবাইকে সামান্য ডোনেশন বিনিময়ে লাল নাক কিনতে আহ্বান জানানো হয়। আর সেই দানের অর্থ দিয়ে দুস্থ শিশুদের সহায়তা করা হয়। জানা গেছে, গত ২৫ বছরে এই আয়োজনের মাধ্যমে শিশুদের জন্য এক বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা হয়েছে। 
 
এই বছর জে লেনো, পল রাড, অ্যাশটন কুচার ও সেথ রোগেনসহ অনেক তারকা দিবসের সচেতনতা তৈরিতে কাজ করছেন। এনবিসি সহ বিশ্বের অনেক টেলিভিশন এই দিবস আয়োজনে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে।