ব্রাজিলিয়ান কিংবদন্তী পেলের প্রিয় খেলোয়াড় মেসি। ইতালিয়ান ক্রীড়া দৈনিক দেল্লো স্পোটর্সকে দেয়া সাক্ষাতকারে এমনটাই জানালেন পেলে।
সম্প্রতি তার জীবন অবলম্বনে তৈরি একটি সিনেমার প্রচার করতে মিলানে গিয়েছিলেন পেলে। সেখানে দেল্লো স্পোর্টসকে তিনি বলেন, ‘এটা খুব কঠিন। কারণ, সব সময়ই বিভিন্ন খেলোয়াড়দের সঙ্গে আমার সঙ্গে তুলনা হয়ে আসছে।’
তিনি বলেন, ‘প্রথম ছিল (আলফ্রেদো) দি স্তেফানো, এর পর (ইয়োহান) ক্রুইফ, (ফ্রাঞ্জ) বেকেনবাওয়ার, ববি চার্লটন, (দিয়েগো) মারাদোনা এবং এখন মেসি। লিওকেই আমি সবচেয়ে পছন্দ করি-সে সবচেয়ে নিখুঁত।”
সময়ের সেরা তিন খেলোয়াড় নিয়ে পেলে বলেন, ‘মেসি আমার প্রিয় খেলোয়াড়। কিন্তু ক্রিস্তিয়ানো রোনালদো আর নেইমারও ভালো। পরিবর্তিত ফুটবলে তাদের ভিন্ন স্টাইল আছে।’
