বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেবেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। তবে এজন্য ইউনাইটেডের কাছে বছরে ১৫ মিলিয়ন ইউরো (১১.৩ মিলিয়ন পাউন্ড) পারিশ্রমিক চান ইব্রা। বাংলাদেশি টাকায় যার মূল্য ১৩১ কোটি টাকারও বেশি।
এমনটাই দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’। এছাড়া তার এজেন্ট মিনো রাইওলা নিশ্চিত করেই বলেছেন, ম্যানইউতে যোগ দিতে সপ্তাহে অন্তত ২ লাখ ২০ হাজার পাউন্ড পারিশ্রমিক চান ইব্রা।
৩৪ বছর বয়সী ইব্রাহিমোভিচকে পেতে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার কথা ভাবছেন নবনিযুক্ত কোচ হোসে মরিনহো। একটা সময় ইন্টার মিলানে (২০০৮-০৯) গুরু-শিষ্য ভূমিকায় ছিলেন মরিনহো-ইব্রা।
