শুরু হয়ে গেছে দলবদলের মৌসুম। তারকা খেলোয়াড়দের দলে ভেড়াতে দৌড়ে নেমেছে বিশ্বের বড় বড় সব ক্লাব। স্বাভাবিকভাবেই লিওনেল মেসি, লুইস সুয়ারেজ কিংবা নেইমারকে নিতে চাইবে যেকোনো ক্লাব।
তবে সামার ট্রান্সফার উইন্ডোতে তিন তারকা ফরোয়ার্ড ‘এমএসএন’ ত্রয়ীর ক্লাব ছাড়াটা ‘অসম্ভব’ বলেই মনে করেন বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ।
তিনি বলেন, ‘না, আমি মনে করি এটা অসম্ভব। আমাদের সব খেলোয়াড়ই ক্লাব ও এ শহরে খুব সুখি কারণ, এখানে থাকাটা খুবই আনন্দদায়ক। আমি ভীত নই কারণ সবাই সুখেই আছে, কেউই আমার কাছে ক্লাব ছাড়ার ইচ্ছা ব্যক্ত করেনি।’
তিনি আরো বলেন, ‘আমি মিডিয়ায় প্রকাশিত খবর পড়েছি। বিশ্বে অনেক ক্লাবই আছে বার্সার খেলোয়াড় চায়। এটা খুবই স্বাভাবিক। কিন্তু তারা (মেসি, নেইমার, সুয়ারেজ) আমাকে বলেছে বার্সায় তারা বেশ ভালো আছে এবং পরবর্তী মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছে।’
২০১৫-১৬ মৌসুমে মেসি-সুয়ারেজ-নেইমার তিনজন মিলে ১৩১টি গোল করেন। ‘এমএসএন’ ত্রয়ীর নৈপুণ্যে ঘরোয়া ‘ডাবল’ (লা লিগা, কোপা দেল রে) জয়ের উল্লাসে মাতে টিম বার্সা।
