চলতি সপ্তাহের সবচেয়ে আলোচিত ঘটনা চিত্রনায়িকা মাহীর বিয়ে। কাকতালীয় ভাবে মাহীর বিয়ের অফিশিয়াল ফটোগ্রাফার হিসেবে মাহীর স্বামী পারভেজ মাহমুদ অপু যার সাথে যোগাযোগ করেন, তিনি ইত্তেফাক বিনোদন বিভাবে প্রদায়ক ফটোগ্রাফার হিসেবে দীর্ঘদিন কাজ করছেন। তাই পাত্র পক্ষের ফটোগ্রাফার হয়ে এই আলোচিত বিয়ের ছবি তোলার ঘটনা-ই তুলে ধরা হলো ইত্তেফাক অনলাইন পাঠকদের জন্য -
IMG0
‘এর আগেও চিত্রনায়িকা মাহীর ছবি তুলেছি। কিন্তু গত ২৫ মে মাহীর বিয়ের অনুষ্ঠানে একেবারেই ভিন্ন অভিজ্ঞতা নিয়ে হাজির হলাম। কারণ আমার ফটোগ্রাফি কোম্পানির সাথে কন্টাক্ট করেন একজন সিলেটি ভদ্রলোক। আমি তখন জানি অন্যান্য ওয়েডিং ফটোগ্রাফির মতোই এটিও সব আমার নিয়ন্ত্রনে থাকবে। আমি তাই ছেলে পক্ষ। আমাকে বলা হলো, আমার ক্যামেরা ক্রু ছাড়া খুব বেশি বাইরের মানুষেরা যেন না আসে আমার সাথে। পাত্র অপু ভাই বারবার করে বললেন, ছবিগুলো যেন সুন্দর হয়। আমি আমার আগের ওয়েডিং পোর্টফোলিও তাকে মেইল করে দেখালাম। আবারও আমাকে জানানো হলো খুব বেশি মানুষজন থাকবেনা।
IMG1
একেবারে দুই পরিবারের মানুষজনকে নিয়ে বিয়ে হবে। কিন্তু বিয়ের অনুষ্ঠানের আগের দিন দেখলাম প্রায় সব কটি দৈনিক-অনলাইনে চিত্রনায়িকা মাহীর বিয়ের খবর। আর ফটোগ্রাফারের সংখ্যা প্রায় অর্ধশত! আমি আমার কন্টাক্ট পার্সনকে বললাম, এতজন ফটোগ্রাফারকে বলার পর আমাকে কেন বলেছেন? আমি কিভাবে এই ভীড়ের ভেতরে লাইট করবো। পরে যখন শুনি সেই পত্রিকার বিয়ের খবরের ফটোগ্রাফার হিসেবেই আজ ছবি তুলতে এসেছি তখন বুঝলাম ব্যাপারটা!
পাত্রের নাম অপু। তিনিও সিলেটি।
IMG2
আমি কৌতুহলী হয়ে জানতে চাইলাম, ভাই মাহীর ফটোগ্রাফী তো আমি আগেও করেছি। আগে আমাকে বলবেন না? কারণ আমি দীর্ঘদিন ধরেই ইত্তেফাক বিনোদনে কাজ করছি! পাত্রপক্ষের লোকজন তখন উল্টো আমাকে দোষ দিয়ে বললেন তাহলে কি আপনিই মিডিয়াতে ছড়িয়েছেন?
IMG3
এই অভিযোগে তখন আমি তো মহাবিপদে! বললাম, ‘আমি নিজেই তো জানি না যে অপু ভাই চিত্রনায়িকা মাহীকেই বিয়ে করতে যাচ্ছেন। যাই হোক লালশাড়ি, দুফোঁড় ভাঁজ করা চুল, টানা চোখ আর গলা-মাথা-কান ভর্তি সোনার গয়না নিয়ে বসে আছেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি।
IMG4
চমত্কার কিছু ছবি তুললাম। আলাদা সময় নিয়ে তাদের অফিসিয়াল ফটোগ্রাফার হিসেবে। সবাই চলে গেলে অনুষ্ঠানের শেষভাবে আলাদা সময় দিলেন। বারবার মাহি নিজের পোজগুলো বুঝে নিচ্ছিলেন। পরে ছবিগুলো দেখে বর কনে দুজনই ধন্যবাদ জানিয়ে বললেন,‘অসাধারণ ছবি তুলেছেন।
দুজনার নতুন জীবনের প্রতি শুভকামনা।
