যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে ৭০ দশকের কম্পিউটার!

আপডেট : ২৬ মে ২০১৬, ১৮:৫৮
মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে ৭০-এর দশকের কম্পিউটার ও ৮ ইঞ্চি ফ্লপি ডিস্ক ব্যবহার করে। দেশটির সরকারের জবাবদিহিতামূলক কার্যালয়ের প্রতিবেদনে এই বিষয়টি উঠে এসেছে।
 
প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদর দফতর পেন্টাগনের এই ধরণের ব্যবস্থার জরুরিভাবে পরিবর্তন প্রয়োজন। পুরোনো এসব যন্ত্র রক্ষণাবেক্ষণে বছরে ৬১ বিলিয়ন মার্কিন ডলার খরচ হচ্ছে যা বর্তমান প্রযুক্তির ব্যয়ের চেয়ে তিনগুণ বেশি। 
 
ডিপার্টমেন্ট অব ডিফেন্সের আন্তঃমহাদেশীয় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পারমাণবিক বোমা নিক্ষেপকারী বিমান এবং এর সহযোগী বিমান নিয়ন্ত্রণে এখনো ৭০ এর দশকের আইবিএম ওয়ান কম্পিউটার ও আট ইঞ্চি ফ্লপি ডিস্ক ব্যবহার করা হয়।
 
এই বিষয়ে পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ভ্যালেরি হেন্ডারসনকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এই সিস্টেম এখনো কেন এখনো ব্যবহার করা হচ্ছে সংক্ষেপে সেটা বলতে গেলে বলা যায়, এখনো এটি কাজ করে। তবে ২০২০ সালের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রযুক্তিতে রূপান্তর করা হবে এই ব্যবস্থার।
 
প্রতিবেদনে আরো বলা হয়, মার্কিন কোষাগার বিভাগের প্রযুক্তিরও আপগ্রেড প্রয়োজন কারণ তারা ১৯৫০ সালের অ্যাসেম্বলি ল্যাংগুয়েজ কোড ব্যবহার করছে। বিবিসি।