মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন ঘোষণায় বিশ্বনেতাদের আতংকিত। জি-৭ সম্মেলনে যোগ দিতে জাপানে থাকা ওবামা এই কথা বলেন।
হোয়াইট হাউজে ওবামার স্থলাভিষিক্ত হতে রিপাবলিকান দল থেকে মনোনয়ন একরকম নিশ্চিত করে ফেলেছেন বিতর্কিত ও সমালোচিত ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মনোনয়ন নিশ্চিত হওয়ায় বিশ্বনেতারা বিস্মিত হয়েছে উল্লেখ করে ওবামা বলেন, বিশ্বনেতারা নিশ্চিত নন তার বিভিন্ন ঘোষণাগুলো কি তারা গুরুত্বের সঙ্গে নেবেন কী না। তবে ট্রাম্পের আবির্ভাবে বিশ্ব নেতারা আতংকিত এবং এমনটি হওয়ার যথেষ্ট যুক্তি রয়েছে। কারণ যেসব প্রস্তাব সে এখন পর্যন্ত দিয়েছে সেগুলো হয় পররাষ্ট্র বিষয়ক ইস্যুগুলোতে তার সম্পূর্ণ অজ্ঞতা অথবা ঔদ্ধত্য প্রকাশ করে।
ওবামার মতে ট্রাম্প সবার আগ্রহের বস্তুতে পরিণত হতে এই ধরণের মন্তব্যগুলো করে থাকেন। তিনি বলেন, ট্রাম্প কিভাবে আমেরিকা ও বিশ্বকে নিরাপদ রাখা সম্ভব সেটি ভাবার পরিবর্তে টুইট ও শিরোনাম কিভাবে আসা যাবে সেটা নিয়ে ভাবেন। বিবিসি।
