রিপাবলিকান মনোনয়ন নিশ্চিত করলেন ট্রাম্প

আপডেট : ২৬ মে ২০১৬, ২১:২৩
রিপাবলিকান দল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মনোনয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় ডেলিগেট নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। জুলাইয়ে পার্টি কনভেনশনে তার মনোনয়ন ঘোষণা করা হবে।
 
রিপাবলিকান দল থেকে বিচ্ছিন্ন কিছু ডেলিগেট বার্তা সংস্থা এপি-কে জানিয়েছে তারা জুলাইয়ের কনভেনশনে ট্রাম্পকে সমর্থন করবে। মনোনয়নের জন্য ট্রাম্পের ১২৩৭ ডেলিগেটের প্রয়োজন ছিল। এই ডেলিগেটদের সমর্থন পাওয়ার পর এপি-র হিসেব অনুযায়ী ট্রাম্পকে সমর্থন দেয়া ডেলিগেটের সংখ্যা এখন ১২৩৮। বিবিসি।