মমতার শপথ আজ, মন্ত্রিসভায় নতুন মুখ ১৮

আপডেট : ২৭ মে ২০১৬, ১০:২৬
 
পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সরকারে ৪৩ জন মন্ত্রিসভার ৪২ জন আজ শুক্রবার শপথ নেবেন। একজন পরে। নতুন মন্ত্রী হয়েছেন ১৮ জন। 
 
এদের মধ্যে আছেন কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি, সাবেক ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা, গায়ক ইন্দ্রনীল সেন। তবে কে কোন দপ্তর পাচ্ছেন, তা মমতা জানাবেন আজ শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মন্ত্রিসভার বৈঠক শেষে। 
 
গতবারের মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন ৯ জন। এরা হলেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, হায়দার আজিজ সফি, রচপাল সিং, বেচারাম মান্না, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সুদর্শন ঘোষ দস্তিদার, জ্যোতির্ময় কর, পুন্ডরিকাক্ষ সাহা এবং সুকুমার হাঁসদা। এদিকে জাতীয় কংগ্রেসের শেষ মুহূর্তের সিদ্ধান্তে সোনিয়া গান্ধীর প্রতিনিধি হয়ে আসছেন অম্বিকা সোনি।