মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাংস ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ২৭ মে ২০১৬, ১২:৪০
 
রাজধানীর মিরপুর ১৩ নম্বর এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরজু মিয়া (২৪) নামের এক মাংস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানায়, মিরপুর ১৩ নম্বর সেকশন কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন একটি মাংসের দোকানে সকালে কাজ করার সময় আরজু মিয়ার বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।
 
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।