জাসদ জাতীয় কমিটির ২ দিনব্যাপী সভা শুরু শনিবার

আপডেট : ২৭ মে ২০১৬, ১৩:৫৮
 
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) জাতীয় কমিটির দুই দিনব্যাপী সভা শুরু হবে শনিবার। বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ সভা শেষ হবে রবিবার।
 
সভায় জাসদ জাতীয় কাউন্সিল-২০১৬ এর রাজনৈতিক প্রস্তাবসমূহ, দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা হবে। এতে সভাপতিত্ব করবেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। 
 
বৃহস্পতিবার জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি স্বাক্ষরিত এক বিবৃতিতে আগামী ২৭ ও ২৮ মে অনুষ্ঠিতব্য জাসদ জাতীয় কমিটির সভায় সংশ্লিষ্ট সবাইকে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।