আসলাম চৌধুরীর সঙ্গে অনেকেই জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৭ মে ২০১৬, ১৫:০৮
 
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতা শুধু বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীরই নয়। তাঁর সঙ্গে কয়েকটি রাজনৈতিক দলের বড় নেতারাও জড়িত।’
 
শুক্রবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আসলাম চৌধুরী যিনি, তিনি একা নন। তাঁর সঙ্গে আরো অনেকেই আছেন। অন্য দলের নেতারাও এখানে, কয়েকজনের নাম চলে আসবে, আমরা মনে করছি।’
 
তিনি বলেন, ‘দেখেন, সমস্ত ক্রিয়া-প্রক্রিয়ায় টাকা-পয়সার লেনদেন থাকে। নিশ্চয়ই এটা আছে। আমরা বলছি। আমরা অনেক কিছুই পেয়েছি, যা হয়তো অনেকেরই বিস্ময় হবে। আমরা সেই জায়গাটিই যাব। এখন আমাদের অনুসন্ধানটা করে নিই। তদন্ত শেষে আমরা জানাব।’