ভারতের জিম্বাবুয়ে সফরে অস্থায়ী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক অলরাউন্ডার সঞ্জয় বাঙ্গার। শুক্রবার তাকে নিয়োগ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই।
গত ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে দলের পরিচালক রবি শাস্ত্রির অধীনে সহকারী কোচ ছিলেন ৪৩ বছর বয়সী বাঙ্গার।
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত দলের সঙ্গে কোনো বোলিং কোচ পাঠাচ্ছে না বিসিসিআই। ফিল্ডিং কোচ হিসেবে সফরে নিয়োগ পেয়েছেন ‘এ’ দল ও অনূর্ধ্ব-১৯ দলকে নিয়ে কাজ করা অভয় শর্মা।
১৫ সদস্যের ভারত দলে বড় নাম একটিই- অধিনায়ক ধোনি। জিম্বাবুয়ে সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তার দল।
