বুসকেটসের সঙ্গে বার্সার ৫ বছরের চুক্তি

আপডেট : ২৭ মে ২০১৬, ১৮:৩৮
 
সার্জিও বুসকেটসের সঙ্গে নতুন পাঁচ বছরের চুক্তি করেছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। ২০২১ সাল পর্যন্ত ক্যাম্প নিউয়ে ক্লাবটিতে থাকবেন স্পেনের এই মিডফিল্ডার।
শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করে বার্সা কর্তৃপক্ষ। নতুন চুক্তিতে ২৭ বছর বয়সী বুসকেতসের বাইআউট ক্লজ ২০ কোটি ইউরো।
আগামী পাঁচ বছরে বুসকেতস কতগুলো ম্যাচ খেলেন এর উপর নির্ভর করে তার চুক্তির মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত বাড়াতে পারে বার্সেলোনা।
২০০৮-০৯ মৌসুমে বার্সেলোনার মূল দলে অভিষিক্ত বুসকেতস ক্লাবটির হয়ে ৩৮৪ ম্যাচ খেলে ১২ গোল করেন।
ছয়টি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়ন্স লিগসহ কাতালান ক্লাবটির হয়ে ২৩টি বড় শিরোপা জেতেন বুসকেটস।