মানুষ নিরাপদ ও শান্তিতে আছে: ওমর ফারুক

আপডেট : ২৭ মে ২০১৬, ১৮:৪০
 
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের শীর্ষ ১০ বাহিনীর মধ্যে অবস্থান হবে বাংলাদেশের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর, বর্তমান সরকারের সময় দেশের মানুষ নিরাপদ ও শান্তিতে বসবাস করছে। অথচ বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিএনপি-জামায়াত একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর তত্পরতায় তাদের (বিএনপি-জামাত) দেশবিরোধী সকল ষড়যন্ত্র ভেস্তে গেছে। আইনশৃঙ্খলা ভালো আছে বলেই দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে আছে।’
 
বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর উত্তর শাখার ২১নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে শুক্রবার সকালে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
ওমর ফারুক চৌধুরী বলেন, ‘পুলিশ নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশকে শান্তির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা ঠিক না থাকলে দেশ এত সমৃদ্ধির পথে এগিয়ে যেতো না। পুলিশ বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। অসহায় মানুষকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করছে।’
 
সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি আলহাজ্ব মাইনুল হোসেন খাঁন নিখিল, প্রধান বক্তা ছিলেন মো. ইসমাইল হোসেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুবলীগ সাধারণ সম্পাদক জনাব মোঃ হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, সম্পাদক মন্ডলীর সদস্য আসাদুল হক আসাদ, কাজী আনিছুর রহমান, মিজানুল ইসলাম মিজু, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম হাওলাদার, রেকায়েত আলী খান নিয়ন, আশরাফুল ইসলাম দুলাল, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ জাকির হোসেন বাবুল, আবু তাহের, সাংগঠনিক সম্পাদক হাজী খায়রুল উদ্দিন আহম্মেদ, জাহাঙ্গীর রহমান, শাহাদাত হোসেন সেলিম, সভায় সভাপত্বিত্ত করেন ২১নং ওয়ার্ড সভাপতি কায়সার মাহমুদ, সভা পরিচালনা সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন মফিজ।