'ব্রিটেনের ইইউ ত্যাগ অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবে'

আপডেট : ২৭ মে ২০১৬, ১৯:২০
জি-৭ নেতৃবৃন্দ বলেছেন, আগামী মাসে গণভোটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেন বেরিয়ে গেলে তা বিপর্যয়কর অর্থনৈতিক পরিণতি ডেকে আনতে পারে।
 
জাপানে দুই দিনের বৈঠক শেষে শুক্রবার এক ঘোষণায় তারা বলেন, ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া বৃহত্তর বৈশ্বিক বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের পথে নেতিবাচক প্রবণতা পড়বে এবং এটা প্রবৃদ্ধির জন্যও মারাত্মক ঝুঁকিপূর্ণ হবে।
 
যুক্তরাজ্য ইইউতে থাকবে, না বেরিয়ে যাবে তা নিয়ে আগামী ২৩ জুন দেশটিতে গণভোট অনুষ্ঠিত হবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ২৮ জাতির জোটে থাকার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। সাম্প্রতিক জরিপগুলোতেও ইইউতে থাকার পক্ষে সমর্থন বেড়েছে।  সূত্র: এএফপি