মুম্বাইয়ের দোমবিভলিতে অবস্থিত আচার্য রাসায়নিক কারখানায় বৃহস্পতিবার এক বয়লার বিস্ফোরণে অন্তত ৩ জনের মৃত্যু ও ৪০ জনের বেশি লোক আহত হয়েছে। কেডিএমসি’র মেয়র রাজেন্দ্র দেবলেকার এই ঘটনায় ৩ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকজন লোক কারখানায় আটকা পড়েছে। এই বিস্ফোরণে আরো ৬টি ভবনের ক্ষতি হয়েছে। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর আগুন ধরে যায়। দমকল কর্মীরা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। আহতদের এআইএমএস দোমভিবলি, আরআর হাসপাতাল, শাস্ত্রিনগর হাসপাতাল ও শিবম হাসপাতালে পাঠানো হয়েছে। সূত্র: এএফপি
