মহিলা বিচ ফুটবলে চ্যাম্পিয়ন তটীনি

আপডেট : ২৭ মে ২০১৬, ২০:১২
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের বেলাভূমিতে প্রথম মহিলা বিচ ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে তটীনি। শুক্রবার ফাইনালে তন্ময় দলকে ১-০ গোলে হারায় তারা।
 
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তন্ময় দলের মিনা। আর সর্বোচ্চ গোলদাতা হন ৪ গোল করা তটিনী দলের জোবাইদা।
 
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অতিরিক্ত পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
 
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ারুল নাছের, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন এবং টুর্নামন্ট কমিটির সম্পাদক রাশেদ হোসেন নান্নুসহ অন্যান্যরা।