নিউ ইয়র্কে হার্ডসন নদীতে বিমান বিধ্বস্ত, নিহত ১

আপডেট : ২৮ মে ২০১৬, ০৯:৫৮
 
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতীক হিসেবে থাকা পি-৪৭ নামের একটি বিমান নিউ ইয়র্ক ও নিউ জার্সির মধ্যবর্তী স্থানে হার্ডসন নদীতে বিধ্বস্ত হয়েছে। শুক্রবার হওয়া এই ঘটনার পর নদী থেকে উদ্ধারকারীরা একজনের লাশ উদ্ধার করেছে। কিন্তু তা পাইলটের লাশ কিনা, তা সনাক্ত করতে পারেনি স্থানীয় কতৃপক্ষ।
 
বিবিসি তার প্রতিবেদনে জানায়, 'আমেরিকার এয়ার পাওয়ার' জাদুঘরের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এক প্রচরাণার অংশ হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের তিনটি বিমান (পি-৪৭) আকাশে ওড়ে। এ সময় একটি বিমানের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় তা হার্ডসন নদীতে নিয়ে ফেলে বিমানটির চালক। এসোসিয়েট প্রেসকে জাদুঘরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গেরি লিউ জানান, হঠাৎ করেই বিমানটির ইঞ্জিন বিকল হয়ে যায়, এ সময় পাইলট বিমানটিকে হার্ডসন নদীতে নামিয়ে আনেন। তিনি আরো জানান, বিমানটি খুব সম্ভবত এখন হার্ডসন নদীর তলদেশে রয়েছে।
 
উল্লেখ্য, ২০০৯ সালে যান্ত্রিক ত্রুটির কারণে ১৫৫ জন যাত্রী নিয়ে একটি বিমান হার্ডসন নদীতে অবতরণ করে এবং এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যেকে জীবিন উদ্ধার পাওয়ায় আন্তর্জাতিকভাবে এই ঘটনাকে 'মিরাকল অন দ্য হার্ডসন' বা হার্ডসনের বিস্ময় হিসেবে স্মরণ করে। বিবিসি।