যে ছবির রিমেক বা সিক্যুয়ালে অভিনয় করতে চান অভিষেক

আপডেট : ২৮ মে ২০১৬, ১০:৪০
 
বলিউড অভিনেতা অভিষেক বচ্চন বলেছেন, ২০০১ সালে মুক্তি পাওয়া ‘কাভি খুশি কাভি গাম’ ছবির রিমেক বা সিক্যুয়ালে অভিনয় করতে চান তিনি। ছবিটিতে তার বাবা অমিতাভ বচ্চন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন।
 
আইএএনএসকে অভিষেক বলেছেন, আমার স্বপ্নের ছবি হলো ‘কাভি খুশি কাভি গাম’। যদি এটির রিমেক বা সিক্যুয়াল বানানো হয় তবে সেখানে আমি অভিনয় করতে চাই।
 
৪০ বছর বয়সী এই অভিনেতা বর্তমানে তার অভিনীত ছবি ‘হাউজফুল ৩’ ছবির প্রচারণার জন্য নয়াদিল্লিতে ছিলেন। সাজিদ-ফরহাদের পরিচালিত ছবিতে আরো অভিনয় করেছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, জ্যাকুলিন ফার্নান্দেজ, লিসা হাইডন ও নার্গিস ফকরি।আগামী ৩ জুন ছবিটি মুক্তি পাবে। খবর: এনডিটিভি।