এক নারীর কারণে ফাটল ধরে সালমান-সঞ্জয়ের ভ্রাতৃত্বে!

আপডেট : ২৮ মে ২০১৬, ১৪:৫০
সালমান খান ও সঞ্জয় দত্ত, এক সাথে কাজ করতে গিয়ে এই দুই তারকার মধ্যে খুব ভালো বন্ধুত্ব গড়ে উঠে। সেই বন্ধুত্ব এক পর্যায়ে ভ্রাতৃত্বে রূপ নেয়। কিন্তু একদিন সেই ভ্রাতৃত্ব রূপ নেয় শত্রুতায়! এতোদিন পর্যন্ত এই শত্রুতার কারণ জানা যায়নি। সম্প্রতি জানা গেলো তাও।
 
সালমান-সঞ্জয়ের ভ্রাতৃত্বে কেন ফাটল তৈরি হল? কারণ, রেশমা শেট্টি নামের এক নারী!
 
রেশমা শেট্টিটা আবার কে! রেশমা হলেন সঞ্জু বাবার প্রাক্তন ম্যানেজার। তো হঠাৎ এই রেশমাকে ঘিরে কীসের বিতর্ক?
 
ভাগ্যের ফেরে কারাবাসে ছিলেন সঞ্জু বাবা। আর এই সময়ই নিজের ছবি সংক্রান্ত বিষয়ে নজর রাখতে পারতেন না তিনি। আর তার জন্যই সালমান তাকে একজন ম্যানেজার রাখার কথা বলেন। জানা গেছে, নিজের পরিচিত রেশমাকে ম্যানেজার হিসেবে রাখার জন্য সালমান সঞ্জু বাবাকে বিশেষ অনুরোধ করেছিলেন।
 
কিন্তু এত অবধি সব ঠিকই ছিল। গোলমাল বাধল তারপরই! সঞ্জু জেল থেকে ফিরে এসে দেখেছেন, রেশমা তার পেশায় খুব খারাপভাবে নাক গলিয়েছেন। তার অভিনয়ের পারিশ্রমিকও নাকি অজান্তেই অনেকটা বাড়িয়ে দিয়েছিলেন!
 
আর এতেই ক্যারিয়ারের ক্ষতি হয়েছে সঞ্জয়ের। বেজায় চটেছেনও তিনি। সালমান তাকে এহেন মহিলার পাল্লায় কেন ফেললেন তাও নাকি জানতে চাইছেন সঞ্জু। যদিও এই মনোমালিন্যের বিষয়ে মুখ খুলতে চাননি কেউই! কিন্তু সত্যি কি আর বেশিদিন চাপা থাকে? সূত্র- স্পটবয় ডটকম ও মিস মালিনী।