ফেনীর দাগনভুঞা উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচনে ভোট গ্রহণ চলছে। শনিবার সকাল ১০টায় লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের আশপাশে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে সন্ত্রাসীরা।
ভোটারদের অভিযোগ, ভোট কেন্দ্রে আসার সময় বহিরাগতরা বাধা সৃষ্টি করেন। এ কেন্দ্রে ১০টি ব্যালট পেপার সিল মেরে প্রার্থীর সমর্থকরার নিয়ে গেছে বলে পুলিং অফিসার জানিয়েছেন। একই কেন্দ্রের পাশের বুথে সিলমারা ব্যালট
পেপার টেবিলের ওপর পাওয়া গেছে।
