কুমিল্লার হোমনায় ৪ বিএনপি প্রার্থীর ভোট বর্জন

আপডেট : ২৮ মে ২০১৬, ১৩:৫৫
কুমিল্লার হোমনা উপজেলার তিনটি ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা ভোট বর্জন করেছেন।  এরা হলেন, মাথাভাঙ্গা ইউনিয়নের মো. জাহাঙ্গীর আলম, চান্দ্রের চর ইউনিয়নের মাওলানা আবদুল কুদ্দুস, নিলখি ইউনিয়নে গাজী মহসীন ও ভাষানিয়া ইউনিয়নের আবু নাছের ওয়াহেদ সম্পদ।
 
শনিবার দুপুরে পৃথক সংবাদ সম্মেলনে তারা ভোট বর্জনের এ ঘোষণা দেন। 
 
তাদের অভিযোগ, আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা ভোট কেন্দ্র দখল করে বিএনপির এজেন্টদের মারধর করে বের করে দিয়ে নৌকা প্রতীকে অবাধে সিল মারছে।