আরো তিন বছরের জন্য ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান জোস বাটলারকে নিজেদের কাছে রেখে ছিল কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ার।
২০১৩ সালে সামারসেট থেকে ল্যাঙ্কাশায়ারে যোগ দেবার পর থেকেই বাটলার দলের অপরিহার্য খেলোয়াড়ে পরিণত হয়েছেন। দারুণ কিছু অবদান দিয়ে গত বছর ন্যাটওয়েস্ট টি২০ ব্ল্যাস্টে ক্লাবকে শিরোপা উপহার দিয়েছেন।
ল্যাঙ্কাশায়ারের ক্রিকেট পরিচালক ও প্রধান কোচ এ্যাশলে জাইলস বলেছেন, আমাদের দলে অন্যতম প্রতিভাবান ক্রিকেটার জোস। আগামী তিন বছরের জন্য এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ডে আবারো তাকে পেয়ে আমরা দারুণ উচ্ছ্বসিত। সব ধরনের ফর্মেটে প্রতিপক্ষের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নেবার ক্ষমতা তার রয়েছে। ইংলিশ ক্রিকেটে শীর্ষসারির অল-রাউন্ডার হিসেবেও সে নিজেকে প্রমাণ করেছে। আন্তর্জাতিক পর্যায়ে তার অভিজ্ঞতা আমাদের জন্য দারুণ সহায়ক হবে।
চুক্তি নবায়ন প্রসঙ্গে বাটলার বলেছেন, এখানে খেলা আমি দারুণ উপভোগ করি। সে কারনণই আরো তিন বছর এই ক্লাবে থাকতে পেরে আমি দারুণ খুশি। আশা করছি ক্লাবের আশা পূরণ করতে পারব।-বাসস।
