নওয়াজ শরীফের দ্বিতীয় ওপেন হার্ট সার্জারি মঙ্গলবার

আপডেট : ২৮ মে ২০১৬, ১৩:২৮
 
মঙ্গলবার দ্বিতীয়বারের মত ওপেন হার্ট সার্জারি করা হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের। পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ও নওয়াজ শরীফের মেয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
পাক প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন নওয়াজ শরীফ। তিনি বলেন, চিকিৎসকরা পাক প্রধানমন্ত্রীকে ওপেন হার্ট সার্জারির পরামর্শ দিয়েছেন। অস্ত্রোপচারের পর নওয়াজকে এক সপ্তাহ হাসপাতালে কাটাতে হবে বলেও জানান তিনি। এক সপ্তাহ পরে চিকিৎসকের অনুমতিক্রমে তিনি সফর করবেন বলে জানানো হয়েছে।
 
এদিকে নওয়াজের মেয়ে মরিয়ম টুইটার বার্তায় অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দেশবাসীর কাছে নওয়াজের জন্য দোয়া কামনা করেছেন। দ্য নিউ ইয়র্ক টাইমস।