নিজের আইপিএল পারফরম্যান্সে অসন্তুষ্ট সাকিব

আপডেট : ২৮ মে ২০১৬, ১৬:১৮
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে নিজের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার সাকিব আল হাসান। গতকাল শুক্রবার ঢাকায় ফিরে বাংলাদেশ দলের এই অলরাউন্ডার বলেন, ‘দল হিসেবে আমরা খারাপ করিনি। আমার ব্যক্তিগত দিক থেকে বললে, আরো ভালো করার সুযোগ ছিলো। 
 
সব সময় মানুষ যেমন চায়, তেমনটা হয় না। আমি সন্তুষ্ট হওয়ার মত তেমন কোনও ভালো পারফরম্যান্স করতে পারিনি।’ আইপিএলের চলমান আসরে সাকিব ছাড়াও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের মতো বড় একটি টুর্নামেন্টে দুই বাংলাদেশি ক্রিকেটারের খেলাকে দেশের জন্য গর্বের বিষয় জানিয়ে সাকিব বলেন, আইপিএলে মুস্তাফিজের জন্য নতুন অভিজ্ঞতা ছিল। দুজন বাংলাদেশি এমন একটি বড় আসরে খেলতে পারাটা আমাদের জন্য গর্বের ব্যাপার।