বৃহত্তম ময়মনসিংহ জেলার ঐক্য অটুট থাকবে: সৈয়দ আশরাফ

আপডেট : ২৮ মে ২০১৬, ১৭:১৬
 
 
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘দেশের চারটি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হলেও বৃহত্তর ময়মনসিংহ জেলার ঐক্য অটুট থাকবে।’
 
শনিবার দুপুরে নগরীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহ জেলার ২২৯ বছরপূর্তি উপলক্ষে ঢাকাস্থ বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
তিনি বলেন, সংস্কৃতির বন্ধনকে কখনো বিভক্ত করা যায় না। আর ময়মনসিংহ বিভাগের চার জেলা এবং কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার আচার-আচারণ ও কৃষ্টি কালচার এক ও অভিন্ন।
 

এ বিষয়ে তিনি আরো বলেন, ‘ তাই ঐক্যবদ্ধ ময়মনসিংহ থাকবে বলে আমি বিশ্বাস করি। নতুন বিভাগ এতে কোন প্রভাব ফেলবে না।