দৈনিক ইত্তেফাকের ফেসবুকে লাইক ১ মিলিয়ন (১০ লাখ) ছাড়িয়েছে। এ উপলক্ষে শনিবার রাজধানীর কাওরানবাজারস্থ ইত্তেফাক কার্যালয়ে কেক কাটা হয়।
ইত্তেফাক এর প্রকাশক ও কার্যনির্বাহী পরিচালক তারিন হোসেন এর নেতৃত্বে ও উৎসাহে এগিয়ে চলেছে দেশের ঐতিহ্যবাহী এই পত্রিকাটির অনলাইন কার্যক্রম। এ ধারা ভবিষতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিতরা।
এ সময় উপস্থিত ছিলেন পত্রিকাটির কার্যনির্বাহী পরিচালক মুহিবুল আহসান শাওন, দৈনিক ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত, নগর সম্পাদক আবুল খায়ের, অনলাইন বিভাগের ইনচার্জ এনামুল হক মনি, সিনিয়র এক্সিকিউটিভ হারুণ-অর-রশীদ, আইটি ম্যানেজার রেজা হাফিজ, ভারপ্রাপ্ত ফিচার এডিটর খালেদ আহমেদ, বিনোদন এডিটর তানভীর তারেক ও বিজ্ঞাপন ম্যানেজার আমিনুল ইসলাম প্রমুখ।।

উল্লেখ্য, বাংলাদেশের ঐতিহ্যবাহী ও নানা ইতিহাসের স্বাক্ষী এই পত্রিকাটি সময়ের সঙ্গে তাল মিলিয়ে তাদের অনলাইন কার্যক্রম শুরু করে। যাত্রার পর থেকেই অতীত ঐতিহ্য বজায় রেখে বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য সংবাদ পরিবেশন করে আসছে ইত্তেফাক অনলাইন। এরই ধারাবাহিকতায় ফেসবুকে ফ্যান সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে।
