গিনেস বিশ্বরেকর্ডে নাম লেখাতে নিজের শরীরে ৩৬৬ টি পতাকার ট্যাটু আঁকিয়েছেন একজন ভারতীয়। শুধু তাই নয়, মুখে জ্বলন্ত ৫০ টি মোমবাতি ও ৫০০ টি জুস খাওয়ার স্ট্র রাখতে নিজের সব দাঁত ফেলে দিয়েছেন এই ৭৪ বছর বয়সী ব্যক্তি।
হার প্রকাশ ঋষি নামের এই ব্যক্তি দাবি করেন তিনি ২০ গিনেস রেকর্ডের মালিক এবং নিজের নাম দিয়েছেন ‘গিনেস ঋষি’। ১৯৪২ সালে জন্ম নেয়া ঋষি প্রথম বিশ্বরেকর্ড করেন ১৯৯০ সালে। তিন বন্ধুকে নিয়ে ১০০১ ঘণ্টা স্কুটারে চড়ে বেড়িয়ে ছিলেন দিল্লিতে জন্ম নেয়া ব্যক্তি।
IMG0
রেকর্ডের তাড়নায় অনেক উদ্ভট কাজ করেছেন, যার মধ্যে রয়েছে দিল্লি থেকে সান ফ্রান্সিসকোতে পিৎজা ডেলিভারি দেয়া এবং চার মিনিটে এক বোতল টমেটো সস খেয়ে ফেলা।
তিনি ও তার স্ত্রী বিশ্বের সবচেয়ে ছোট উইল লেখার রেকর্ডটি গড়েছেন। তিন শব্দের এই উইলে লেখা, সবকিছু পুত্রের জন্য। পেশায় অটো পার্টস উৎপাদক শরীরে ৫০০ টি ট্যাটু আঁকিয়েছেন। তবে তার মতে সবচেয়ে কঠিন ছিল মুখে ৪৯৬টি জুসের স্ট্র মুখে নেয়া। তিনি বলেন, আমি মুখে ৪৯৬টি স্ট্র নেয়ার রেকর্ডধারী এবং এই জন্য আমার জায়গা প্রয়োজন ছিল। এই জন্য আমি আমার সব দাঁত ফেলে দিয়েছি।
IMG1
এখন তিনি সারা শরীরে বিশ্বনেতাদের ছবি ট্যাটু করছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটেনের রাণী এলিজাবেথ, মহাত্মা গান্ধী সহ ভারতের স্বাধীনতা সংগ্রামের নায়কদের ছবি ট্যাটু করবেন তিনি। রয়টার্স।
