ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ঢাকা-বরগুনা মহাসড়কের কৈডুগি-সদরদী এলাকায় শুক্রবার এক সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত এবং অপর ৫ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি বরগুনা জেলার বেতাগী উপজেলার কাজীরবাগ গ্রামের মামুন মৃধার স্ত্রী লাকী বেগম (৩৫)।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে লাকী বেগম ঘটনাস্থলেই মারা যান এবং অপর ৫ জন আহত হন।
আহতদের ভাঙ্গা উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।
