আবারো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেলেন মামুনুল ইসলাম। এর আগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ছয় মাস নিষিদ্ধ ছিলেন এই তারকা ফুটবলার।
গত সপ্তাহেই তার ক্ষমা চাওয়ার পরিপ্রেক্ষিতে তার নিষেধাজ্ঞা তুলে নেয় বাফুফে। এবার আবার তাকে অধিনায়কের দায়িত্ব দেয়া হলো।
২ জুন তাজিকিস্তানের বিপক্ষে এশিয়ান বাছাই পর্বের প্লে-অফ ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন তারকা এই মিডফিল্ডার। শনিবার টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গত বছর সাফ ফুটবল চলাকালে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চলতি বছর ২ মার্চ নিষিদ্ধ করা হয় জাতীয় দলের তৎকালীন অধিনায়ক মামুনুল ইসলামসহ ৪ ফুটবলারকে। যার মধ্যে মামুনুল ও জাহিদ হোসেনকে ১ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। এদুজনই ক্ষমা চাওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
