আমি গর্ভবতী হতে ভালোবাসি: মেগান ফক্স

আপডেট : ২৮ মে ২০১৬, ১৯:৩৪
তৃতীয়বারের মতো মা হতে যাচ্ছেন ট্রান্সফরমার খ্যাত আবেদনময়ী নায়িকা মেগান ফক্স। সন্তানের মুখ দেখার অপেক্ষায় থাকা মেগান জানিয়েছেন, তিনি গর্ভবতী হতে পছন্দ করেন।
 
৩০ বছর বয়সী তারকা জানিয়েছেন, মা হওয়ার গোটা পদ্ধতিটা তিনি খুব উপভোগ করেন। মেগান বলেন, অনেক মহিলার কাছে মা হওয়ার পদ্ধতিটা খুব যন্ত্রণাদায়ক। কিন্তু আমি খুব উপভোগ করি। তাই বার বার প্রেগন্যান্ট হতে আমার ভাল লাগে।
 
মেগানের এখন দুই ছেলে রয়েছে নোয়া এবং বোধি। আর কয়েক মাস পরেই তৃতীয় সন্তানের জন্ম দেবেন তিনি। মাতৃত্ব অনুভব করার জন্য অভিনয় থেকে বেশ কয়েক মাসের বিরতি নিয়েছেন নায়িকা। মেগান জানিয়েছেন, মানুষ তৈরি করতে তাঁর ভাল লাগে। কারণ সন্তানদের সঙ্গে আধ্যাত্মিক যোগাযোগ অনুভব করেন তিনি। তাঁর কথায়, ‘‘আমার পরিবারের নতুন সদস্যের সঙ্গে দেখা করার অপেক্ষায় মুখিয়ে আছি। ইন্ডিয়ান এক্সপ্রেস।