শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন ৮ম জাতীয় তায়কোয়নদো প্রতিযোগিতা-২০১৬। রবিবার শুরু হয়ে এই প্রতিযোগিতা চলবে মঙ্গলবার পর্যন্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশে নিযুক্ত উত্তর কোরিয়া দূতাবাসের চিফ অব মিশন হান সন আইকে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। উপস্থিত থাকবেন বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়নদো ফেডারেশনের মহাসচিব মো. সোয়ালমান শিকদার।
এবারের ওয়ালটন ওয়ালটন ৮ম জাতীয় তায়কোয়নদো প্রতিযোগিতায় কিডস (বালক-বালিকা), জুনিয়র (বালক-বালিকা) ও সিনিয়র (নারী-পুরুষ) ক্যাটাগোরিতে বিভিন্ন জেলা ও সংস্থার ১৬০ জন খেলোয়াড় অংশ নিবে। অংশ নেওয়ার জেলা ও দলের মধ্যে রয়েছে- ঢাকা জেলা, মুন্সিগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ জেলা, শরিয়তপুর জেলা, মাদারীপুর জেলা, ফরিদপুর জেলা, লক্ষ্মীপুর জেলা, রংপুর জেলা, চট্টগ্রাম জেলা, কক্সবাজার জেলা, রাজশাহী জেলা, বাংলাদেশ আনসার ও বসুন্ধরা গ্রুপ তায়কোয়নদো দল।
