আড়াইহাজারে আওয়ামী লীগের ৩ প্রার্থী জয়ী

আপডেট : ২৮ মে ২০১৬, ২১:২৭
আড়াইহাজার উপজেলার ৩টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
 
নির্বাচিতরা হলেন- বিশনন্দীতে আওয়ামী লীগ প্রার্থী  সিরাজুল ইসলাম সিরাজ, খাগকান্দায় শহিদুল ইসলাম  নুরু ও ব্রাক্ষন্দীতে লাক মিয়া জয়ী হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোরশেদ আলম এই খবর নিশ্চিত করেছেন।
 
এর আগে ৭টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।