জাপানের যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ঘাঁটি অকিনাওয়ায় রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। সেখানে জাপানি এক নারীকে খুন করার অপরাধে যুক্তরাষ্ট্রের সাবেক নৌ সদস্যকে গ্রেফতারের পর এই কারফিউ জারি করা হয়। যুক্তরাষ্ট্র ঘাঁটির মুখপাত্র জানায়, স্থানীয়রা যখন কারো মৃত্যুতে শোক পালন করছে, তখন আমরা নিশ্চয়ই উৎসব করতে পারি না।
যুক্তরাষ্ট্রে ঘাঁটি থেকে জানানো হয়, আগামী ২৪ জুন পর্যন্ত অকিনাওয়ায় সকল অনুষ্ঠান ও পার্টি করা বন্ধ রাখতে হবে।
এই হত্যাকাণ্ডের ঘটনায় ৩২ বছর বয়সী সাবেক নৌ সদস্য কেননেথ সিনজাতোকে গ্রেফতার করা হলেও তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোন মামলা করা হয়নি বলে জানায় বিবিসি।
উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের ঘটনায় অকিনাওয়ার স্থানীয় অধিবাসী ও যুক্তরাষ্ট্র ঘাঁটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এই বিষয়ে জাপানের প্রেসিডেন্ট শিনজে অ্যাবে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে জি-৭ সম্মেলনে আলোচনা করেন। বিবিসি।
