শরণার্থী নিয়ে জোলির কাজে সন্তানদের আগ্রহ

আপডেট : ২৯ মে ২০১৬, ১১:৫৩
 
অভিনেত্রী-চলচ্চিত্র নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি দিনের বেশির ভাগ সময় শরণার্থীদের জন্য কাজ করছেন। আর মায়ের এই মানবিক প্রচেষ্টার প্রতি আগ্রহ দেখাচ্ছে তার সন্তানরাও।
 
১৫ বছর ধরে জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন ৪০ বছর বয়সী এই অভিনেত্রী। এখন জাতিসংঘের শরণার্থী সংস্থার বিশেষ দূত হিসেবে কাজ করছেন তিনি। বিভিন্ন উচ্চ পর্যায়ের সভা ও বিতর্কে অংশ নিচ্ছেন জোলি। এমনকি পর্দার পেছনেও তিনি অনেক কাজ করছেন।
 
জোলি বলেছেন, আন্তর্জাতিক ইস্যু নিয়ে আমি আমার দিনের বেশির সময় ব্যয় করি। আমার সহকর্মীদের সঙ্গে এসব বিষয় নিয়ে আলোচনা করি। এগুলো মধ্যে এসব ইস্যু নিয়ে আমাদের কিভাবে চিন্তা করা উচিত, কিভাবে পরবর্তী ইস্যু নিয়ে কাজ করা উচিত, মাঠ পর্যায়ের পরিদর্শনে যাওয়া ও বক্তব্য দেয়ার প্রস্তুতি নেয়ার বিষয়গুলো রয়েছে।
 
এই মানবিক কাজে সন্তানদেরও আগ্রহ আছে বলে জানিয়েছেন জোলি। এমনকি তার বড় সন্তান জোলির পরিচালিত ‘ফাস্ট দে কিল্ড মাই ফাদার’ প্রজেক্টে সহায়তা করেছে।
 
তবে এসব কাজে কখনো সন্তানদের জোর করেননি জোলি। তার ভাষ্যে, আমি কখনো তাদের জোর করিনি। এটা এমন জিনিস যেটা মানুষের মধ্যে আপনা আপনি আসে। খবর: ডিএনএ।