ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মোতায়ানে ব্যবস্থা নেবে রাশিয়া

আপডেট : ২৯ মে ২০১৬, ১২:৩০
 
ইউরোপে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত মোতায়ানে রাশিয়া ব্যবস্থা নেবে বলে ঘোষণা দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গ্রিক প্রধানমন্ত্রী আলেকসিসি সিপ্রাসের সঙ্গে এথেন্সে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
 
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় চলতি মাসের গোড়ার দিকে রোমানিয়ায় একটি ক্ষেপণাস্ত মোতায়েন করে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে রাশিয়া মোটেও খুশি নয় বলে ওয়াশিংটনকে এরপরই বার্তা পাঠায়। গ্রিসে হওয়া এই সংবাদ সম্মেলনে পুতিন বলেন বলেন, 'সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে কেমন লাগে তা হয়ত জানে না রোমানিয়ার মানুষ, কিন্তু রাশিয়া জানে কিভাবে তার নিরাপত্তা জোরদার করতে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা যাবে।'
 
পোল্যান্ডের প্রতিও হুঁশিয়ারি উচ্চারণ করে ভ্লাদিমির পুতিন বলেন, পোল্যান্ডের বিষয়ও একই কথা খাটে। পোল্যান্ড কিছু পদক্ষেপ না নেয়া পর্যন্ত রাশিয়া অপেক্ষা করবে বলেও জানান তিনি। তিনি বলেন, রাশিয়ার পার্শ্ববর্তী এলাকাগুলোতে রকেট দেখতে না পাওয়া পর্যন্ত কোনো ব্যবস্থা নেবে না মস্কো।