হলিউডের একাধিক মুভিতে কাজ করেছেন ইরফান খান। তার অনবদ্য অভিনয়ে মুগ্ধ হয়েছেন বিশ্বের নানা প্রান্তের অগণিত সিনেমাপ্রেমী। প্রিয়াংকা চোপড়াও হলিউডে কাজ করেছেন। কাজ করেছেন দীপিকা পাডুকোনও।
কিন্তু বলিউডের বাদশা হওয়ার পরও হলিউডের কোনো মুভিতে দেখা যায়নি শাহরুখকে, ভবিষ্যতে কখনো দেখার কোনো সম্ভাবনাও নেই। কেন?
খোদ শাহরুখের মতে, এর কারণ লজ্জা। চরিত্রের দিক থেকে লাজুক হওয়ার কারণে নতুন পরিবেশে অপ্রতিভ হয়ে পড়েন তিনি। আর এই কারণে আন্তর্জাতিক অঙ্গনের কোনো মুভিতে দেখা যায়নি কিং খানকে এবং দেখাও যাবে না কখনো।
হলিউডের মুভিতে কাজ না করার আরেকটা কারণও জানিয়েছেন শাহরুখ। আর তা হলো দেশপ্রেম। হলিউড নয়; ভারতীয় সিনেমার জন্য কাজ করতে ভালোবাসেন তিনি। সূত্র- টাইমস অফ ইন্ডিয়া।
