শিবালয়ে ৯ ইউপি চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

আপডেট : ২৯ মে ২০১৬, ১৫:৩২
 
মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩১ জন প্রার্থীর মধ্যে নয়জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন অফিস সূত্র জানায়, নিয়মানুযায়ী প্রদত্ত ভোটের ৮ শতাংশ ভোট না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
 
শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো: হাফিজুর রহমান ( প্রাপ্ত ভোট ২৩৩), উথলী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সুভাষ গোস্বামী (৮০১), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ মিজানুর রহমান (৪৩৬), শিবালয় মডেল ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃ আব্দুল কাদের (২৪৬),  আরুয়া ইউনিয়নে বিএনপি প্রার্থী মোঃ সরওয়ারদী (৩৯৮), উলাইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ মোকছেদ আলী (৪২৩), মহাদেবপুর ইউনিয়নে জাতীয় পার্টি-জাপা প্রার্থী আবুল কাশেম (১১২), স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাই (৭০৯) ও ছোরহাব হোসেন খান ১৬৭ ভোট পাওয়ার জামানত হারিয়েছেন।
 
উল্লেখ্য, শিবালয় মডেল ইউনিয়নে প্রদত্ত ১৫ হাজার ৬৬৭ ভোটের মধ্যে  বিএনপি প্রার্থী ১৩৬৭ ও উথলী ইউনিয়নে প্রদত্ত ১৪ হাজার ৯৪ ভোটের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী মোঃ রুহুল আমিন ১১৪৯ ভোট পাওয়ার জামানত রক্ষা হয়েছে।  তেওতা, উলাইল ও শিমুলিয়া ইউনিয়নে বিএপি প্রার্থী, উথলী, শিবালয় ও মহাদেবপুর ইউনিয়নে স্বতন্ত্র এবং আরুয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হন।