সাফার সঙ্গে জাহিদ হাসানের ‘ছেলেমানুষী’

আপডেট : ২৯ মে ২০১৬, ১৮:৪৮
তরুণ প্রজন্মের জনপ্রিয় মডেল সাফা কবিরের সঙ্গে ‘ছেলেমানুষী’ নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তারুণ্যের প্রাণবন্ত ছেলেমানুষিতে পরিপূর্ণ এই নাটকটির পরিচালনায় রয়েছেন মোস্তফা কামাল রাজ।
 
রাজধানীর অদূরে পুবাইলে নাটকটির শুটিং চলছে। জাহিদ-সাফা ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মিশু সাব্বির। জানা গেছে নাটকটির শুটিং শুরু হয়েছে ২৩ মে। রবিবারের মধ্যেই নাটকের শুটিং শেষ করে আশা ব্যক্ত করেছেন পরিচালক।
 
জাহিদ-সাফা ছাড়াও নাটকে অভিনয় করছেন আমিরুল হক চৌধুরী, নবী, রাজু, রেবেকা এবং লীনা। আসছে ঈদে নাটকটি প্রচার হবে এশিয়ান টেলিভিশনে।