যুক্তরাষ্ট্রে বসবাস করেন কিম জং উনের খালা

আপডেট : ২৯ মে ২০১৬, ১৮:১৮
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের খালা যুক্তরাষ্ট্রে বসবাস করেন। ওয়াশিংটন পোস্টের খবরে জানানো হয়েছে, ১৯৯৮ সালে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর তিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানে তিনি এখন ড্রাই ক্লিনিংয়ের ব্যবসা করেন।
 
কিমের খালা কো ইয়ং সুক-এর সাক্ষাৎকার ছেপেছে ওয়াশিংটন পোস্ট। তিনি জানান, কিম যখন ছোটবেলা সুইজারল্যান্ডে স্কুলে পড়তেন তখন তিনি তার দেখাশোনা করেছেন। কিমের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, তিনি একজন বদমেজাজি ও অসহিষ্ণু মানুষ।
 
কো তার পরিচয় গোপন রেখে নিউইয়র্ক শহরের বাইরের দিকে বসবাস করেন।
 
বলা হয় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ কিমের খালাকে বাড়ি কিনতে সহায়তা করেছিল। তবে কো-কে সহায়তা করার কথা স্বীকার বা অস্বীকার কোনটাই করেনি সিআইএ।
 
ওয়াশিংটন পোস্টকে দেয়া দীর্ঘ সাক্ষাতকারে কো উত্তর কোরিয়ার ক্ষমতাসীন পরিবার সম্পর্কে কথা বলেছেন। এর বেশিরভাগই তার স্মৃতিচারণামূলক। সুইজারল্যান্ডে কিম জং উনের দেখাশোনা করার সময় তার জীবনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। সূত্র: বিবিসি