জয়-সাফাদি নাটকের নাট্যকার তারেক রহমান : হানিফ

আপডেট : ২৯ মে ২০১৬, ১৮:৫০
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ অভিযোগ করেন, সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে মেন্দি এন সাফাদির বৈঠক নাটকের নাট্যকার বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান।
 
রবিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলীয় সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
 
হানিফ বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিএনপি উঠে-পড়ে লেগেছে। তারা  সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে মেন্দি এন সাফাদির বৈঠকের নাটক সাজিয়েছে। আর নাটকের মূল নাট্যকার বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ফরিদুননাহার লাইলী, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সম্পাদক সুজিত রায় নন্দী, এনামুল হক শামীম প্রমুখ।