সাব্বিরের মারমুখী ব্যাটিংয়ে প্রাইম ব্যাংকের সহজ জয়

আপডেট : ২৯ মে ২০১৬, ২০:০১
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের নবম রাউন্ডের ম্যাচ সহজেই জিতে নিলো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বৃষ্টি আইনে প্রাইম ব্যাংক ৮ উইকেটে হারিয়েছে কলাবাগান ক্রিকেট একাডেমিকে। শনিবারের বৃষ্টির কারণে পরিত্যক্ত ম্যাচের বাকি অংশ রবিবার অনুষ্ঠিত হয়েছে। 
 
বৃষ্টির কারণে শনিবার প্রাইম ব্যাংক ও কলাবাগানের ম্যাচটি নির্ধারিত হয় ২১ ওভারে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং-এ নেমে ২১ ওভারে ৮৯ রানে গুটিয়ে যায় কলাবাগান। দলের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন মেহেদি হাসান মিরাজ। প্রাইম ব্যাংকের মোহাম্মদ আজিম ও মনির হোসেন ৩টি করে উইকেট নেন।
 
কলাবাগানের ইনিংস শেষ হবার পর আবারো বৃষ্টি নামলে রিজার্ভ-ডে তে গড়ায় ম্যাচটি। তাই নিজের ইনিংসে ব্যাটিং-এ নেমে কলাবাগান বোলারদের উপর মারমুখী হন প্রাইম ব্যাংকের ব্যাটসম্যানরা। তাদের মারমুখী মেজাজে ৯০ রানের লক্ষ্যমাত্রা ১০.৩ ওভারেই স্পর্শ করে ফেলে প্রাইম ব্যাংক। 
 
ওপেনার মেহেদি মারুফ ৫ রান করেও বিদায় নিলেও, পরের তিন ব্যাটসম্যান দলের জয় নিশ্চিত করেন। আরেক ওপেনার শাহনাজ আহমেদ ১৩ বলে ২২, তিন নম্বরে নামা সাব্বির রহমান ২৯ বলে ৪০ ও নুরুল হাসান ১৭ বলে ১৫ রাপন অপরাজিত থাকেন সাব্বির ৫টি চার ও ১টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান। ম্যাচের সেরা হয়েছেন প্রাইম ব্যাংকের মনির হোসেন। বল হাতে ৪ ওভারে ১২ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।