টাইব্রেকার এক ধরণের লটারি : রোনালদো

আপডেট : ২৯ মে ২০১৬, ২০:১৬
চ্যাম্পিয়ন্স লীগে টাইব্রেকারে জয়সুচক গোলটি আদায় করার পর রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, কোন ম্যাচে টাইব্রেকারের পেনাল্টি শট নেয়াটা হচ্ছে এক ধরনের লটারি।
 
শনিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে টাইব্রেকার থেকে জয়সূচক গোলটি আদায়ের মাধ্যমে রিয়াল মাদ্রিদকে ১১তম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা পাইয়ে দেন রোনালদো। মুল সময়ে খেলাটি ১-১ গোলে ড্র ছিল। 
 
খেলা শেষে বিটি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে পর্তুগাল তারকা বলেন, ‘পেনাল্টি হচ্ছে সব সময় এক প্রকার লটারি। সেখানে কি ফল হবে তা আপনি কখনো আগে জানতে পারবেননা। তবে আমাদের দলটি যে অভিজ্ঞ তা প্রমাণ করেছে। টাইব্রেকারের সবগুলো পেনাল্টি থেকে গোল আদায়ের মাধ্যমে সেটি আমরা প্রমাণ করেছি। এটি ছিল অকল্পনীয় চমৎকার একটি রাত। এএফপি।