আইপিএলের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। চোট কাটিয়ে হায়দরাবাদের হয়ে ফাইনালে খেলছেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খেলতে পারেননি মুস্তাফিজ। ওই ম্যাচে মুস্তাফিজের পরিবর্তে নেয়া হয় ট্রেন্ট বোল্টকে। তিনি ৪ ওভারে ৩৯ রান দিয়ে নেন ১ উইকেট। ওই ম্যাচে মুস্তাফিজের অভাববোধ করেছিল হায়দরাবাদ।
