নেত্রকোনায় শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

আপডেট : ২৯ মে ২০১৬, ২০:৫৩
নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা গ্রামের আবদুল মজিদের ছেলে শাহীন মিয়াকে (৩০) শিশু ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। এ ছাড়া ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
 
নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ড. এ কে এম আবুল কাসেম রবিবার সন্ধ্যায় আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।
 
জানা গেছে, জেলার বারহাট্টা উপজেলার আসমা গ্রামের শাহীন মিয়া ২০০৭ সালের ১৫ জানুয়ারি একই গ্রামের ৭ বছরের এক এতিম শিশুকে ধর্ষণ করে। ওই দিনই শিশুর চাচা শাহীন মিয়ার বিরুদ্ধে বারহাট্টা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
 
পুলিশ একই বছরের ১৩ মার্চ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আসামি শাহীন মিয়ার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায়  সন্ধ্যায় বিচারক ড. এ কে এম আবুল কাসেম ওই রায় দেন। সরকারপক্ষে মামলা পরিচালনা করেন পিপি জিএম খান পাঠান বিমল।