বেঙ্গালুরুকে ২০৯ রানের টার্গেট দিল হায়দরাবাদ

আপডেট : ২৯ মে ২০১৬, ২২:২৩
আইপিএলের চ্যাম্পিয়ন হতে বেঙ্গালুরুকে ২০ ওভারে ২০৯ রান করতে হবে।
 
এর আগে আইপিএলের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে টস জিতে ব্যাটিং নেয় সানরাইজার্স হায়দরাবাদ।  রবিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হয় ।  চোট কাটিয়ে হায়দরাবাদের হয়ে ফাইনালে খেলছেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান।  নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে  ২০৮ রান সংগ্রহ করে হায়দরাবাদ।
 
শুরুতে দলকে উড়ন্ত সূচনা এনে দেন হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও শেখর ধাওয়ান। দলীয় ৬৩ রানে প্রথম উইকেটের পতন হয়। ২৫ বলে ২৮ রান করে আউট হন ধাওয়ান। এর দ্রুত ফিরে যান হেনরিকস (৫ বলে চার রান)।  এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন ওয়ার্নার।  তিনি আউট হওয়ার আগে তিনি ৩৮ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেন।  যুবরাজ সিং ২৩ বলে ৩৭ রান।  মাত্র ১৫ বলে ৩৯ রান করে শেষ পর্যন্ত দল ২০৮ রানের পুঁজি এনে দেন বেন কাটিং। 
 
বেঙ্গালুরুর পক্ষে চার ওভারে ৪৫ রান দিয়ে তিন উইকেট নেন জরডান। চার ওভারে ৩০ রান দিয়ে দুই উইকেট নেন আরভিন্ড।