মুন্সীগঞ্জে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৪

আপডেট : ২৯ মে ২০১৬, ২২:৩৯
মুন্সীগঞ্জ জেলা সদরের মোল্লাকান্দি ইউনিয়নে ৪টি বিদেশী অস্ত্র ও ১৫ রাউন্ড গুলিসহ ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।
 
রবিবার বিকেলে জেলা সার্কিট হাউজে র‌্যাব-১১ সিপিসি-১ এর উপ-অধিনায়ক ল্যাফটন্যান্ট কর্ণেল গোলজার হোসেন এক সংবাদ সম্মেলন করে এ কথা জানিয়েছেন।
 
তিনি জানান, শনিবার রাত ৯টায় র‌্যাব-১১, সিপিসি-১ নারায়নগঞ্জের একটি অভিযানিক দল এএসপি শাহ মো. মশিউর রহমান নেতৃত্বে মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া বাজারে সড়কের উপর চেকপোস্ট চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে একটি থ্রি হুইলার সিএনজি আটক করে অভিযান চালিয়ে ৩টি বিদেশী পিস্তল, ১টি বিদেশী ওয়ান সুটার গান ও ১৫ রাউন্ড গুলিসহ চার সন্ত্রাসীকে আটক করে।